রাজভবনে পশ্চিমবঙ্গ পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন

অনলাইন ডেস্ক, ২০ জুন, ২০২৪: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সন্ধ্যায় রাজভবনে পশ্চিমবঙ্গ পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল পূর্ণরাজ্য দিবসে পশ্চিমবঙ্গবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, পশ্চিমবঙ্গ হলো নৃত্য, সংগীত, নাটক, সাহিত্য ও সংস্কৃতির পীঠস্থান। কলকাতা হলো ভারতের সংস্কৃতির রাজধানী।

দেশের শিল্প, শিক্ষা এবং বিজ্ঞান সাধনায় এই রাজ্যের উল্লেখযোগ্য অবদান রয়েছে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন এনআইটি আগরতলার প্রফেসর ড. দেবাশিস নিয়োগী এবং ত্রিপুরা কৃষি কলেজের পূর্বতন প্রিন্সিপাল ড. তপন কুমার মাইতি।

ত্রিপুরায় কর্মরত পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তিবর্গকে অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে রাজ্যপালের উপসচিব রতন ভৌমিক এবং রাজভবনের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts