সর্বভারতীয় পরীক্ষায় একের পর এক দুর্নীতির অভিযোগ, রাজ্যেও সরব হয়েছে বামপন্থী ছাত্র ও যুব সংগঠন

অনলাইন ডেস্ক, ২৪ জুন, ২০২৪: সোমবার বিকেলে সর্বভারতীয় পরীক্ষায় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে এস এফ আই, ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ এবং টি এস ইউ -র যৌথ উদ্যোগে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছে।

এবং অভিযোগ তুলে বলেন মোদির শপথের দশ দিনে শিক্ষার ক্ষেত্রে চারটি বৃহৎ কেলেঙ্কারি হলো নীট ইউ.জি, নীট ইউ.জি.সি, নেট সি.এস.আই.আর, নেট পি.জি। ছাত্র যুব ভবন থেকে এদিন বিক্ষোভ মিছিলকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। তিনি বলেন, গত ১৫ দিনে একের পর এক প্রবেশিকা পরীক্ষায় নানা ধরনের অনিয়ম, দুর্নীতি এবং কেলেঙ্কারির ঘটনা সামনে চলে এসেছে। পাশাপাশি একের পর এক পরীক্ষা এই সময়ের মধ্যে বাতিল করা হয়েছে। ফলে বহু ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ আজ বিপাকে।

Recent Posts