অনলাইন ডেস্ক, ২৭ জুন,২০২৪: বিধানসভা নির্বাচনের পর দলের বিধায়করা প্রথমে বিরোধী বেঞ্চে বসলেও পরবর্তী সময় সরকারে সামিল হয়। কেন্দ্র রাজ্য ও তিপ্রা মথার মধ্যে ত্রি-পাক্ষিক চুক্তিও হয়। তারপর লোকসভা নির্বাচনে বিজেপির সাথে জোট বদ্ধ হয়। তিপ্রা মথা দলের প্রার্থী বিজেপি দলের টিকিটে নির্বাচনে দাড় করিয়ে দেন। যথারীতি তিনি জয়ীও হন।
তারপর বেশ কিছুদিন চুপচাপ ছিলেন তিপ্রা মথা সুপ্রিমো। অবশেষে পঞ্চায়েত নির্বাচন আসার সাথে সাথে ফের একবার নাটক মঞ্চস্থ শুরু করলেন তিপ্রা মথা সুপ্রিমো। ইতিমধ্যে তিনি সামাজিক মাধ্যমে দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন পঞ্চায়েত নির্বাচনে একক ভাবে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার জন্য।
প্রদ্যোৎ কিশোর দেববর্মণ সামাজিক মাধ্যমে এই বার্তা দেওয়ার পর রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে চুল চেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। এই বিষয়ে তিপ্রা মথা দলের নেতা বিজয় রাঙ্খলকে প্রশ্ন করা হলে তিনি জানান দেখা যাচ্ছে রাজ্য সরকার নেগেটিভ ভাবে চলাফেরা করছে।
ত্রিপাক্ষিক চুক্তি মোতাবেক রাজ্য সরকার কাজ করছে না। রাজ্য সরকারের ভুমিকায় তিপ্রা মথা খুশি নয়। তাই তিপ্রা মথা দল পঞ্চায়েত নির্বাচনে একক ভাবে লড়াই করার জন্য প্রস্তুতি।









