দুর্গা চৌমুহনী কৃষি মহকুমায় মিধিলি খড়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তা, কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৭,৬৭,২০০ টাকা

অনলাইন ডেস্ক, 0৪ জুন 2024: দুর্গা চৌমুহনী কৃষি মহকুমায় মিধিলি ঝড়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের আজ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷ এ উপলক্ষ্যে আজ কমলপুর নজরুল ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক মনোজকান্তি দেব৷

অনুষ্ঠানের উদ্বোধন করে বিধায়ক মনোজকান্তি দেব বলেন, রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সরকার পদক্ষেপ নিয়েছে৷ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদেরও এখন সরকার থেকে সহায়তা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে কৃষকদের এই সহায়তা দেওয়া হয়েছে। কৃষি মহকুমার ২ হাজার ৮১৯ জন কৃষককে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷

ক্ষতিগ্রস্থ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সারাসরি ৩৭ লক্ষ ৬৭ হাজার ২০০ টাকা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন প্রশান্ত সিনহা, দুর্গাচৌমুহনী বিএসি’র চেয়ারম্যান দেবপ্রসাদ দেববর্মা, কমলপুর মহকুমার মহকুমা শাসক এল দার্লং, দুর্গাচৌমুহনী ব্লকের বিডিও সুমিত কুমার দাস প্রমুখ।

Recent Posts