মিথিলি ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা, অ্যাকাউন্টে ১৮,৯৪,৫০০ টাকা

অনলাইন ডেস্ক, ০৫ জুলাই, ২০২৪: পানিসাগরে গতকাল এক অনুষ্ঠানে মিধিলি ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে পানিসাগর কৃষি মহকুমার ১,০৯৬ জন কৃষককে এই সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ১৮ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে পানিসাগর টাউনহলে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে বিধায়ক বিনয়ভূষণ দাস বলেন, বর্তমান রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এই লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে বছরে দু’বার ন্যূনতম সহায়কমূল্যে ধান ক্রয় করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস ও ভাইস চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান লক্ষ্মীকান্ত দাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পানিসাগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক দীপেন্দু দেববর্মা। উল্লেখ্য, অনুষ্ঠানে পানিসাগর কৃষি মহকুমাভিত্তিক খারিফ অভিযান ২০২৪-এর সূচনা হয়েছে।

Recent Posts