যুবরাজনগর কৃষি মহকুমায় খারিফ অভিযান 20 ২৪’র সূচনা

অনলাইন ডেস্ক, ০৫ জুলাই, ২০২৪: যুবরাজনগর কমিউনিটি হলে গতকাল এক অনুষ্ঠানে যুবরাজনগর কৃষি মহকুমাভিত্তিক খারিফ অভিযান ২০২৪’র সূচনা হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহঅধিকর্তা রাজীব ভৌমিক, কৃষি তত্ত্বাবধায়ক বিজন শর্মা প্রমুখ৷ অনুষ্ঠানে মিধিলি ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদেরও আর্থিক সহায়তা দেওয়া হয়।

স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে কৃষি মহকুমার ৮১২ জন কৃষকের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা হিসেবে ৯ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে। উল্লেখ্য, কৃষি মহকুমায় ১১৭ হেক্টর জমির ফসল মিধিলি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

খারিফ অভিযান ২০২৪ কর্মসূচিতে যুবরাজনগর ব্লকের ১৯টি গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ এবং ২০টি গ্রাম পঞ্চায়েত ও ৩টি এডিসি ভিলেজের ১১০ জন কৃষক প্রতিনিধি অংশ নেন৷

খারিফ অভিযানের অঙ্গ হিসেবে ব্লকের মধুবন এডিসি ভিলেজের মৌমাছি চাষে আগ্রহী ও কৃষি দপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ১০জন মৌমাছি পালককে মৌমাছির চাক ও মৌমাছি পালনের বাক্স দেওয়া হয়। এজন্য ব্যয় হয়েছে ৪০ হাজার টাকা৷ তাছাড়াও ৩ জন কৃষককে ১ লক্ষ টাকা ভর্তুকিতে ৩টি পাওয়ারটিলার দেওয়া হয়েছে।

Recent Posts