রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন-২০২৪ উপলক্ষে আজ খোয়াইয়ে এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১১ জুলাই, ২০২৪: রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন-২০২৪ উপলক্ষে আজ খোয়াইয়ে এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খোয়াই জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রন। বৈঠকে বিজেপি, আইএনসি, সিপিআই(এম) ও তিপরা মথা দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

তাছাড়াও সভায় জেলার পুলিশ সুপার ড. রমেশ যাদব, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট পরিমল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জেলাশাসক রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে খোয়াই জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানান।

তিনি জানান, খোয়াই জেলায় মোট ভোটার রয়েছেন ১,১৫,১৪৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৮,৩৮৯ জন ও মহিলা ভোটার ৪৬,৭৫১ জন।