ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

অনলাইন ডেস্ক, ১১ জুলাই, ২০২৪:ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রাজ্যের খার্চি উৎসব মহামিলনের বার্তা বহন করে চলছে।

রাজ্যের নিজস্ব ঐতিহ্য ও পরম্পরাগত এই উৎসব উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছে৷ জাতি জনজাতি সকল সম্প্রদায়ের এই উৎসব এখন সর্বাত্মক মিলনমেলায় পরিণত হয়েছে।

চতুর্দশ দেবতার আশীর্বাদ রাজ্যবাসীর উপর বর্ষিত হোক। সুস্থ ও সমৃদ্ধ রাজ্য গড়ে তুলতে চতুর্দশ দেবতার আশীর্বাদ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস’।

Recent Posts

‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী, দেশজুড়ে এই কর্মসূচির মাধ্যমে জনসেবা, জাতীয় চেতনা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে