কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তি, মশাল মিছিল সংগঠিত প্রদেশ যুব মোর্চার

অনলাইন ডেস্ক, ২৫ জুলাই, ২০২৪ : বৃহস্পতিবারকার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রদেশ যুব মোর্চার উদ্যোগে রাজধানীর বুকে মশাল মিছিল সংগঠিত করা হয়। রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলের মাঠ থেকে শুরু হয় এই মশাল মিছিল।

মিছিলটি রাজধানী আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ যুব মোর্চার নেতৃত্বরা।

প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কার্গিল মাতৃভুমিকে একটা সময় পাকিস্তানি সেনাবাহিনীরা দখল করে নিয়েছিল।

এই কার্গিলকে উদ্ধার করতে গিয়ে ভারতবর্ষের বহু সেনা বাহিনীকে আত্মবলিদান দিতে হয়েছে। সেই সকল সেনা বাহিনীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এইদিন মশাল মিছিল সংগঠিত করা হয়েছে।

Recent Posts