কালী বাজারে একই রাতে দুই দোকানে দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক, ০৩ অগাস্ট, ২০২৪: আবারো দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হলো বামুটিয়া স্থিত কালী বাজারে। একই রাতে দুই দোকানে চোরের দল হানা দেয়। জানা যায় এক মাসে চারবার চুরি কান্ড সংগঠিত হয়েছে কালিবাজারে।

শুক্রবার রাতেও সঞ্জিত সরকার ও নন্দু সাহার দোকানে চোরেরা হানা দিয়ে নগদ টাকা নিয়ে যায় চোরের দল। সকাল বেলা দোকান খুলতে তারা দেখতে পেল দোকানের পেছনের দরজা ভাঙ্গা।

তারপরে তারা বুঝতে পারে তাদের দোকানে চুরির সংগঠিত হয়েছে। পুলিশকে খবর দেয় ব্যবসায়ীরা। দোকান মালিকদের অভিযোগ তাদের ক্যাশ বক্স থেকে নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল।

কিন্তু কোন জিনিসপত্রে হাত দেয়নি চোরের দল। সিসি ক্যামেরায় ফুটেজ পাওয়া গেলেও চিহ্নিত করা যায় নি চোরকে। পুলিশ দোকানদারদের আশ্বস্ত করেছেন শীঘ্রই তদন্ত করে চোরকে জালে তোলা হবে।

Recent Posts

‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী, দেশজুড়ে এই কর্মসূচির মাধ্যমে জনসেবা, জাতীয় চেতনা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে