ভূমিকম্পে কাঁপল রাশিয়া

অনলাইন ডেস্ক, ১৮ আগস্ট, ২০২৪: রোববার সকালে রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর কামচাটকা উপদ্বীপে ভূমিকম্প আঘাত হেনেছে। ৭ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পের পর থেকে ৩.৯ থেকে ৫ মাত্রার বেশ কয়েক বার শক অনুভুত হয়।

তবে কোন বড় ক্ষতি হয়নি বলে জানিয়েছে রুশ বার্তাসংস্থা তাস। এই শহরটিতে এক লাখ ৮০ হাজার জনসংখ্যার বসবাস রয়েছে।

ভূমিকম্পের কারণে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির থেকে ২৮০ মাইল দূরে রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল শহর কামচাটকাতে অবস্থিত শিবেলুচ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা সিএনএন। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

Recent Posts

‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী, দেশজুড়ে এই কর্মসূচির মাধ্যমে জনসেবা, জাতীয় চেতনা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে