দূর্গা পূজার সময় বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি আমার বাঙালির

অনলাইন ডেস্ক, ১৯ আগস্ট, ২০২৪: বাঙ্গালিদের অন্যতম উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজার সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। এর বিরোধিতা করে সোমবার শিবনগর স্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরা বাঙালী দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল। তিনি বলেন, গত ১৮ আগস্ট শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা একটি বিবৃতি জারি করে জানিয়েছেন এই বছর দুর্গা পূজার দিনেও বিদ্যালয় খোলা থাকবে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মার এই নির্দেশে সীলমোহর দিয়ে জানিয়েছেন ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশেই রাজ্যের শিক্ষা দপ্তরের এই নির্দেশ।

ষষ্ঠী পূজা থেকে নবমী পূজা পর্যন্ত দিন গুলোতে এক টানা বিদ্যালয় খোলা রাখাতে বলা হয়েছে। ৬ ই অক্টোবর থেকে ১২ ই অক্টোবর পর্যন্ত মানসিক দুর্বলতা সচেতনতা হিসেবে দিনগুলো পালন করার নির্দেশ দিয়েছেন। কিন্তু ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে প্রত্যেক জাতি তার নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। আর এই ধর্মীয় অনুষ্ঠানের ছুটি ভিন্ন ভিন্ন রাজ্যে তার ধর্মীয় অনুষ্ঠানের উপর ভিত্তি করে দেওয়া হয়।

বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা পূজা। আর এই উৎসবকে ঘিরে বাঙালিরা আনন্দ উৎসবে মেতে উঠে। দুর্গা উৎসব আজ ওয়ার্ল্ড হেরিটেজ উৎসব হিসেবে পরিণত হয়েছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ডাবল ইঞ্জিন সরকারের শিক্ষা দপ্তরের বিদ্যালয় বন্ধ না রাখার এই নির্দেশ নামার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সর্বত্র ছিঃ ছিঃ রব উঠেছে।

আমরা বাঙালী দল বর্তমান সরকারের বাঙালী বিদ্বেষী মনোভাবের তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। সরকার এই নির্দেশ নামা অবিলম্বে বাতিল করে বাঙালিদের শারদীয়া উৎসব উদযাপনে সহযোগিতা করতে আহ্বান জানান তিনি। আর নাহলে রাজ্যজুড়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কারণ ধর্মীয় উৎসব পালনের সকলের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার রয়েছে।

Recent Posts

মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল