মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার-২০২৪ ঘোষিত

অনলাইন ডেস্ক, ১৯ আগস্ট, ২০২৪: শিক্ষাক্ষেত্রের বিকাশে ও ত্রিপুরার ঐতিহ্যময় সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিধায়ক রামপদ জমাতিয়া মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার-২০২৪ পাচ্ছেন।

আগামীকাল দুপুরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের জন্মজয়ন্তী অনুষ্ঠানে এই পুরস্কার বিধায়ক রামপদ জমাতিয়ার হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।

উল্লেখ্য, মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার ২০২০ সাল থেকে দেওয়ার সূচনা হয়েছিল। সেবছর ৩৮তম আগরতলা বইমেলা থেকে এই পুরস্কার প্রচলিত হয়েছিল।

সে বছর এই পুরস্কার পেয়েছিলেন নবকিশোর জমাতিয়া। ২০২১ সালে এই পুরস্কার পান রঙ্গমোহন রায়। 2022 ও ২০২৩ সালে এই পুরস্কার পেয়েছিলেন চিত্তরঞ্জন দেববর্মা (চিত্ত মহারাজ) ও যীষ্ণু দেববর্মা। উল্লেখ্য, এ বছর থেকে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের জন্মদিন উপলক্ষে এই পুরস্কার দেওয়া হবে।

Recent Posts

মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল