অনলাইন ডেস্ক, ১৯ আগস্ট, ২০২৪:সোমবার উপজাতি ছাত্র ইউনিয়নের ৪৭ তম প্রতিষ্ঠা দিবস। রাজধানীর মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনে দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়।
উপস্থিত ছিলেন টি এস ইউ -র রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা। এইদিন প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে সকলে শহিদ বেদিতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
টি এস ইউ -র রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা জানান ১৯৭৮ সালের ১৯ এবং ২০ আগস্ট দুইদিন ব্যাপী খোয়াই টাউন হলে ১৪ জন সদস্য নিয়ে টি এস ইউ -র পথ চলা শুরু হয়।
তৎকালীন সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা। এই বছর সংগঠনের ৪৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে।









