অনলাইন ডেস্ক, ২০ আগস্ট, ২০২৪: বিভিন্ন অজুহাত দেখিয়ে জে আর বি টি -র গ্রুপ-ডি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করছে না।
দীর্ঘ পাঁচ বছর অতিক্রান্ত হতে চলেছে কিন্তু সরকার পক্ষ সংশ্লিষ্ট দপ্তরকে নিয়োগ করার কোন সবুজ সংকেত দিচ্ছে না। এতে হতাশ যুবকরা মঙ্গলবার জড়ো হয় জে আর বি টি অফিসের সামনে।
তারা এদিন বিক্ষোভ দেখিয়ে ২৪ ঘন্টার মধ্যে মেধা তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছে সরকারের উদ্দেশ্যে। চাকুরি প্রত্যাশীরা জানান, ২০২০ সালের ৩ ডিসেম্বর গ্রুপ-ডি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
করোনার কারনে এক বছর পর পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হয় নি। বহুবার তারা জেআরবিটি অফিসে গিয়ে কথা বলেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তারা এক প্রকার হতাশ।
তাই তারা এইদিন ফের একবার জেআরবিটি অফিসের সামনে আন্দোলনে সামিল হয়েছে। তাদের দাবি অবিলম্বে জেআরবিটি-র গ্রুপ-ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হোক।
মুখ্যমন্ত্রীর এবং শ্রম দপ্তরের মন্ত্রী উদ্দেশ্যে তারা জানিয়েছেন এখন আর নির্বাচনের জন্য কোন অজুহাত না দেখিয়ে যাতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।









