অনলাইন ডেস্ক, ২১ আগস্ট, ২০২৪: বুধবার সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্য সরকার ২১ এবং ২২ আগস্ট সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি ২১ আগস্ট সমস্ত কলেজ বন্ধের থাকবে।
ডাঃ মানিক সাহা আরো বলেন, সকল শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের নিরাপদে থাকার জন্য। কারণ গোটা রাজ্য প্লাবিত। মঙ্গলবার দুপুর থেকে তেমন বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি উন্নতি হয়েছে বলে ধরে নিয়েছিল প্রশাসন। কিন্তু মঙ্গলবার রাত থেকে পুনরায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজ্যের বিভিন্ন মহকুমা।
বুধবার সকালে ছাত্র-ছাত্রীরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। তারপর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পেয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করেন দুদিন স্কুল এবং একদিন কলেজ বন্ধ রাখার। তারপর এ বিষয়ে সামাজিক মাধ্যমে ঘোষণা দেন তিনি।









