বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন জেলা পুলিশ সুপার

অনলাইন ডেস্ক, ২১ আগস্ট, ২০২৪: বুধবার দুপুর পর্যন্ত লাগাতার বৃষ্টিতে পরিস্থিতি আরও বেশি ভয়াবহ হয়ে দাঁড়ায়। খবর পেয়ে পরিদর্শনে বের হন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার কে। বোটে করে তিনি বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন।

সাথে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। বন্যা কবলিত এলাকা ঘুরে দেখার সময় বন্যা কবলিত এলাকায় আটকে পড়া লোকজনদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন পুলিশ সুপার।

মঙ্গলবার থেকেই বন্যা কবলিত রাজধানীর শ্রীলঙ্কা বস্তি, বলদা খাল এলাকার অবস্থা অনেকটাই বিপদজ্জনক হয়ে আছে। মানুষকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে অস্থায়ী শিবিরে।

বন্যা কবলিত এলাকা ঘুরে দেখার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার কে জানান চন্দ্র পুর এলাকায় রাস্তায় জল জমে গেছে।

যান চলাচল স্তব্ধ হয়ে গেছে। শ্রীলঙ্কা বস্তি বলদাখাল এলাকা জল মগ্ন হয়ে পড়েছে। এই সকল এলাকার লোকজনদের উদ্ধারের জন্য দুইটি বোট নামানো হয়েছে।

পশ্চিম জেলার বিভিন্ন স্থানে জল জমে গেছে। দুর্যোগ মোকাবেলা দলের পাশাপাশি এনডিআরএফ, এসডিআরএফ, আসাম রাইফেল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

Recent Posts

মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল