জনজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন

অনলাইন ডেস্ক, ২৭আগস্ট , ২০২৪: জনজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের দাবিতে গোর্খাবস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে টিএসইউ। এইদিন টিএসইউ-র নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা রাজধানীর গুর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

টিএসইউ-র রাজ্য সম্পাদক জানান তথ্য অনুযায়ী পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য আবেদন পত্র জমা দিয়েছে ৩৫ হাজার ৬৬৫ জন। প্রি-মেট্রিক স্কলারশিপের জন্য আবেদন পত্র জমা দিয়েছেন ১২ হাজার ২৯৯ জন। কিন্তু প্রি-মেট্রিকে মাত্র ২ হাজার ৮২৬ জনকে স্কলারসিপ প্রদান করা হয়েছে। এখনো প্রায় ৯ হাজার ছাত্র-ছাত্রী স্কলারসিপ পায় নি।

পোস্ট মেট্রিক স্কলার শিপ পেয়েছে ১৪ হাজার ছাত্র-ছাত্রী। এইটা দুর্ভাগ্যের বিষয়। এই স্কলারশিপের উপর নির্ভর করে জনজাতি ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা লাভ করে থাকে। সেপ্টেম্বর মাসে বিএড পরীক্ষা। কলেজ থেকে ছাত্র-ছাত্রীদের উপর চাপ দেওয়া হচ্ছে। তাই এইদিন স্কলারশিপের দাবিতে গোর্খাবস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। তিনি দাবি জানান ১৫ সেপ্টেম্বরের মধ্যে ছাত্র-ছাত্রীদের স্কলারসিপ প্রদান করা হোক।

Recent Posts

মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল