গণেশ পুজাকে সামনে রেখে বর্তমানে ব্যস্ততা চরমে মৃৎ শিল্পীদের

অনলাইন ডেস্ক, ৩০ আগস্ট ২০২৪: গণেশ পুজাকে সামনে রেখে বর্তমানে ব্যস্ততা চরমে মৃৎ শিল্পীদের। দিনরাত এক করে মৃৎ শিল্পীরা কাজ করে যাচ্ছেন।

হাতে গোনা আর কয়েকটা দিন। তবে মৃৎ শিল্পীদের বক্তব্য এই বছর আর্থিক দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত। এক মৃৎ শিল্পী জানান এমনিতেই বাজার মন্দা। তার উপর সম্প্রতি বন্যা পরিস্থিতি গেছে।

যার কারনে মানুষের হাতে তেমন একটা অর্থ নেই। যার কারনে গত বছর তারা যে মূর্তি ১০ থেকে ১২ হাজার টাকা করে বিক্রয় করেছেন।

এইবার সেই মূর্তি পূজা উদ্যোক্তারা ৮ হাজার টাকার বেশি দিতে চাইছেন না। তিনি আরও জানান বন্যার কারনে গত বছরের তুলনায় এই বছর গণেশ মূর্তির চাহিদা কিছুটা কম। সব মিলিয়ে এই বছর আর্থিক দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত।

Recent Posts

মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল