অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর , ২০২৪: রবিবার দুপুরের নাগাদ বিদুরকর্তা চৌমুহনির দিক থেকে আসা এক রিক্সার সংঘর্ষ হয় অপর এক রিক্সার সাথে। এই ঘটনাটি সংগঠিত হয়েছে দুর্গা বাড়ি সংলগ্ন এলাকায়।
ঘটনার সাথে সাথে বিদুরকর্তা চৌমুহনির দিক থেকে আসা রিক্সা থেকে এক মহিলা মাটিতে পড়ে যায়। তারপর এক রিকশা চালককে আটক করে স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এক রিক্সা চালককে। অপরদিকে আহত মহিলাকে দমকল কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় আইজিএম হাসপাতালে।









