অনলাইন ডেস্ক, ০২ আগস্ট, ২০২৪: পার্টিকুলারলি ভার্নারেবল ট্রাইবেল গ্রুপের পরিবারগুলিকে পিএম-জনমন প্রকল্পে ১০০ শতাংশ সহায়তা দেওয়ার লক্ষ্যে আজ জিরানীয়া মহকুমা কার্যালয় প্রাঙ্গণে এক শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে পিএম কিষাণের জন্য ১টি, কিষাণ ক্রেডিট কার্ডের জন্য ১টি, ২টি এসটি সার্টিফিকেট, ৬টি জনধন যোজনা, ১৪টি আয়ুষ্মান ভারত কার্ড, ১টি রেশন কার্ড, ১টি বনাধিকার আইনে জমির পাট্ট ার আবেদনপত্র গ্রহণ করা হয়৷ তাছাড়াও আধার নিবন্ধীকরণ ও স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, অতিরিক্ত মহকুমা শাসক অনিমেষ ধর ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। জিরানীয়া মহকুমা শাসক কার্যালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে। লংতরাইভ্যালি : লংতরাইভ্যালি মহকুমায় পার্টিকুলারলি ভার্নারেবল ট্রাইবেল গ্রুপের পরিবারগুলিকে পিএম- জনমন প্রকল্পের আওতায় আনার লক্ষ্যে সম্প্রতি মনু আরডি ব্লকের বিএসি হলে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহকুমার মনু ও ছামনু ব্লকের আদিম জনজাতি গোষ্ঠীর রিয়াং সম্প্রদায়ের জনজাতিদের এই প্রকল্পে ১০০ শতাংশ সহায়তা দেওয়ার লক্ষ্যে শিবিরের আয়োজন করা হবে। পাশাপাশি রিয়াং জনজাতি সম্প্রদায়ের জনগণকে এই প্রকল্পের বিষয়ে সচেতন করে তোলা হবে৷ আগামী ৪ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত মহকুমায় এই শিবির ও সচেতনতা অভিযান অনুষ্ঠিত হবে৷
এই শিবিরগুলিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাস সংযোগ, পিআরটিসি, এসটি সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট ও রেশন কার্ড করার সুযোগ থাকবে।









