কল্যাণপুর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক, ০২ আগস্ট, ২০২৪: কল্যাণপুর ব্লক কার্যালয়ে গত ৩০ আগস্ট কল্যাণপুর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়৷ নির্বাচিত ১১ জন সদস্য সদস্যাকে শপথবাক্য পাঠ করান খোয়াই জেলা পঞ্চায়েত আধিকারিক অভিরাম দেববর্মা।

নবনির্বাচিত সদস্য সদস্যাদের শপথ গ্রহণের পর সৌমেন গোপকে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে এবং স্বপ্না দাসকে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। পরে মনোনীত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকেও শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত আধিকারিক।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণপুর বিএসির চেয়ারম্যান ইন্দ্রানি দেববর্মা, কল্যাণপুর ব্লকের বিডিও হিমেন্দু বিকাশ পাল প্রমুখ। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, নবগঠিত পঞ্চায়েত সমিতি আগামী দিনে কল্যাণপুর ব্লকের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করবে।

Recent Posts