দেশবরেণ্য ইএন টি সার্জন ও নিউরোসার্জনদের উপস্থিতিতে রাজ্যে সর্বপ্রথম লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপ

অনলাইন ডেস্ক, ০৯ সেপ্টেম্বর, ২০২৪: আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিপি হাসপাতালের ই এন টি ডিপার্টমেন্টের হেড এন্ড নেক সার্জারির উদ্যোগে এই প্রথম মেডিকেল শিক্ষার্থীদের জন্য শবদেহের ব্যবচ্ছেদের মাধ্যমে লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপ সংঘটিত হলো গত ৭ ও ৮ সেপ্টেম্বর ২০২৪।

আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই উপলক্ষে সারা দেশের বিশিষ্ট নাক,কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসকরা ও নিউরোসার্জনরা উপস্থিত ছিলেন। মোট ৬৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে এই ক্যাডাভারের(শবদেহের) ব্যবচ্ছেদ সম্পন্ন হয় এবং তারা দুইটি সাইনাস অস্ত্রোপচারও সম্পন্ন করেন।

ত্রিপুরায় এই প্রথম এত বড় মাপের সার্জিক্যাল ওয়ার্কশপ সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের নাক,কান ও গলা বিভাগের প্রধান এবং এই অনুষ্ঠান আয়োজন কমিটির চেয়ারম্যান প্রফেসর(ডাঃ) বিপ্লব নাথ এবং সেক্রেটারি ডাঃ সুকুমার দেববর্মা। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts