অনলাইন ডেস্ক, ১৫ সেপ্টেম্বর, ২০২৪: মদের সাথে বিষ মিশিয়ে এক যুবককে খুন করার অভিযোগ। মৃত যুবকের নাম পার্থ ভট্টাচার্য। অভিযুক্ত যুবকের ডাকনাম বুড়া দত্ত। যুবককে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী আগরতলা শহরের এডি নগর থানার অধীন চারিপাড়ায়।
মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ পার্থ বন্ধুর সাথে বাড়ি থেকে বের হয়েছিল। বিকালে নাগাদ মদমত্ত অবস্থায় বাড়িতে ফিরে। তখন তাকে এবং তার বন্ধুকে বকুনি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরার পর কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পার্থ। সাথে সাথে তাকে আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের ধারণা তাকে মদের সাথে বিষ মিশিয়ে খাইয়েছে অভিযুক্ত বন্ধু বুড়া। বুড়া পান চাষী। আশঙ্কা পার্থকে মদের সাথে কীটনাশক মিশিয়ে খাইয়েছে।
কারণ পার্থ শরীর থেকে মদের সাথে কীটনাশকের গন্ধ রয়েছে। পরিবারের লোকজনদের অভিযোগ পার্থর বন্ধুকে বকুনি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ায় তাকে খুন করা হয়েছে।









