রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপিত, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন একান্ত মানবতাবাদের প্রবক্তা ঃ পর্যটনমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৫  সেপ্টেম্বর,২০২৪: বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সারা রাজ্যে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করা হয়। জিরানীয়ায় অগ্নিবীণা টাউনহলে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন একান্ত মানবতাবাদের প্রবক্তা৷ সমাজের অন্তিম ব্যক্তির সেবা করার মানসিকতা তিনি প্রথম সবার মধ্যে সঞ্চারিত করেছেন৷ কেন্দ্র ও রাজ্য সরকার তাঁর দেখানো পথেই বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে।
এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার কাজে সবাইকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। তথ্য ও সংস্কৃতি দপ্তরের জিরানীয়া কার্যালয়ের উদ্যোগে এবং জিরানীয়া নগর পঞ্চায়েতের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিরানীয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক অনিমেষ ধর৷
উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্লদাস, জিলা পরিষদের সদস্য শিবায়ণ দাস, সদস্য মঞ্জু দাস, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, পশ্চিম জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য পার্থ সারথি সাহা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিলোনীয়া পুরাতন টাউনহলে আয়োজিত পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিলচন্দ্র গোপ।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপার্সন শিখা নাথ, বিলোনীয়া পুর পরিষদের পূর্ত বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বাবুল ভৌমিক, সমাজসেবী গৌতম সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা রিপন চাকমা প্রমুখ। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ও বিলোনীয়া পুর পরিষদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান৷ পরিবেশিত হয় দেশাত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠান।
পানিসাগর টাউনহলে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মজয়ন্তীর উদ্বোধন করেন বিধায়ক বিনয়ভূষণ দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর নগরপঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সদস্য কবিতা দে, পানিসাগর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা শাসক অনিরুদ্ধ দাস, পানিসাগর সরকারি ইংরেজী মাধ্যম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্র মালাকার প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিসাগর নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস৷ উদ্বোধক ও অতিথিগণ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের কর্ম জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীর মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷
কৈলাসহরে গোবিন্দপুরে ভগৎ সিং কমিউনিটি হলে মহকুমা ভিত্তিক পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মজয়ন্তীর উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রাণী দেবরায়।
অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান আলোচক বিশিষ্ট সমাজসেবী বিধান দাস পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের কর্ম জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী সিদ্ধার্থ দত্ত৷ সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ রঞ্জিত ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব৷ কুমারঘাটে কুমারঘাট পুর পরিষদের কনফারেন্স হলে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মজয়ন্তীর উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীত শিল্পী সংগীতা দেব পাল৷ স্বাগত বক্তব্য রাখেন বরিষ্ঠ তথ্য আধিকারিক সুভাশিস সেনগুপ্ত। অনুষ্ঠানে আলোচনাচক্র ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
উদয়পুরে চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতলচন্দ্ৰ মজুমদার। অনুষ্ঠানের উদ্বোদক এবং মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় বৈদ্য। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা। অনুষ্ঠানের শুরুতে অতিথিগন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।
আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যুইজ সাব্রুম মহকুমা ভিত্তিক পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মজয়ন্তী উদযাপন করা হয় সারুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী হলে। অনুষ্ঠানে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য রাখেন সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ, সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন দীপক দাস, সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্ৰ দাস, বিশিষ্ট সমাজসেবী তাপস লোধ। অনুষ্ঠানের শুরুতে অতিথিগন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। ছাত্রছাত্রীদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়৷
খোয়াইয়ে সুভাষপার্কস্থিত কোহিনূর কমপ্লেক্স প্রাঙ্গণে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই জিলা পরিষদের কর্মবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুব্রত মজুমদার৷ তিনি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই ব্লকের এসসি সাব কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস, খোয়াই পুর পরিষদের কাউন্সিলার ঝর্ণা দেব বিশ্বাস, কাউন্সিলার শঙ্কর দাস, বিশিষ্ট সমাজসেবী সঞ্জিব দেববর্মা, প্রদীপ দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল দেববর্মা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিগন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। খোয়াই কালচারাল সেলের শিল্পীগণ অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শান্তিরবাজারে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মজয়ন্তী পালন করা হয় মুকুট অডিটোরিয়ামে। অনুষ্ঠানের অতিথি শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন সত্যব্রত সাহা, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, বিশিষ্ট সমাজসেবী শ্যামলাল দেবনাথ ও পরীক্ষিত দেববর্মা তাদের আলোচনায় পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনের নানা দিক তুলে ধরেন। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শান্তিরবাজার পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক উপকমিটির সভাপতি নেপাল চন্দ্র দাস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান শুরুর আগে অতিথিগণ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।
নলছড়ের দশমীঘাট কমিউনিটি হলে সোনামুড়া মহকুমা ভিত্তিক পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মজয়ন্তীর উদ্বোধন করেন বিধায়ক কিশোর বর্মণ। অনুষ্ঠানের উদ্বোধক বিধায়ক কিশোর বর্মণ এবং বিশিষ্ট সমাজসেবী শুভ্রজিৎ দাস আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছড় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন বীণা দেবনাথ, সিপাহীজলা জিলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষ, পূর্ব নলছড় গ্রামপঞ্চায়েতের প্রধান নিরঞ্জন দাস, বিশিষ্ট সমাজসেবী শিবু পাল৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন বরিষ্ঠ তথ্য আধিকারিক তুহিন আইচ।
কাঞ্চনপুর মহকুমা ভিত্তিক পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মজয়ন্তীর উদ্বোধন করেন এমডিসি শৈলেন্দ্র নাথ। লালজুরি কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি স্বপ্না রাণী নাথ, লালজুরি বিএসি’র চেয়ারম্যান অজন্ত কুমার চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী দেবদুলাল নাথ, লালজুরি এইচ এস স্কুলের প্রধান শিক্ষক মৃদুল চাকমা, অনুষ্ঠানের উদ্বোধক এমডিসি শৈলেন্দ্র নাথ ও অতিথিগণ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন লালজুরি বিএসি’র চেয়ারম্যান অজন্ত কুমার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বরিষ্ঠ তথ্য আধিকারিক বিদ্যামোহন জমাতিয়া।
Recent Posts