পানিসাগরে রাজ্যভিত্তিক স্কুল সাঁতার প্রতিযোগিতার

অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর,২০২৪: রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতার অনুর্ধ্ব ১৪,১৭ ও ১৯ বয়সের বালক ও বালিকাদের সাঁতার প্রতিযোগিতা গতকাল পানিসাগরস্থিত আঞ্চলিক শারীর শিক্ষন মহাবিদ্যালয়ের সুইমিং পুলে শুরু হয়েছে। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক বিনয়ভূষণ দাস।

প্রতিযোগিতার উদ্বোধন করে বিধায়ক শ্রী দাস বলেন, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য খেলাধূলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ছাত্রছাত্রীদের পড়াশুনা, খেলাধূলা ও সংস্কৃতি চর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে ও নেশামুক্ত সমাজ গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সহকারি সভাধিপতি ভবতোষ দাস। উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা দেবনাথ, পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা বিভাবসু গোস্বামী। প্রতিযোগিতায় ১৫৯ জন প্রতিযোগী অংশ নিয়েছে। এদিন আঞ্চলিক শারীর শিক্ষন মহাবিদ্যালয় কমপ্লেক্সে একটি মাল্টি জিম সেন্টারের উদ্বোধন করেন বিধায়ক বিনয়ভূষণ দাস। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে এই মান্টি জিম সেন্টারটি নির্মানে ব্যয় হয়েছে ৩ লক্ষ ৭০ হাজার টাকা।

Recent Posts