অনলাইন ডেস্ক, ১ অক্টোবর,২০২৪: আগামীকাল, ২ অক্টোবর আগরতলায় যথাযোগ্য মর্যাদায় মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আগামীকাল বিশেষ কারণে আগরতলায় গান্ধী জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন (পলিটিক্যাল) দপ্তর থেকে জানানো হয়েছে।
তাই আগরতলায় গান্ধী জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের কিছু সংশোধন করা হয়েছে। সংশোধিত অনুষ্ঠানসূচি অনুসারে আগামীকাল সকাল ৮টা ৪৫ মিনিটে সার্কিটহাউস সংলগ্ন মূর্তি প্রাঙ্গণে মূল অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। এরপর ভজন এবং আধ্যাত্মিক সংগীত পরিবেশন করা হবে।
এরপর ৮টা ৫৭ মিনিটে গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন করবেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। জাতীয় পতাকা উত্তোলনের পর ভজন, রামধুন পরিবেশন করা হবে এবং গান্ধীজীর লেখা থেকে পাঠ করা হবে। গীতা, কোরান, বাইবেল এবং বুদ্ধজাতক পাঠ করা হবে। ৯টা ২৭ মিনিটে শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং অন্যান্য অতিথিগণ গান্ধীবেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।









