রাজ্যের গ্রামীণ এলাকায় ৬,২৭,৪৮৪টি বাড়িতে পানীয়জলের সংযোগ

অনলাইন ডেস্ক,০৪ অক্টোবর, ২০২৪: জল জীবন মিশনে গত ২৯ সেপ্টেম্বর,২০২৪ পর্যন্ত রাজ্যের গ্রামীণ এলাকায় ৬,২৭,৪৮৪টি বাড়িতে পাইপলাইনে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে।

এই মিশনে গত ১-২৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের গ্রামীণ এলাকায় ৩,৫৮৬টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় ২৫৮টি, ঊনকোটি জেলায় ৮৭টি, ধলাই জেলায় ৫৬৩টি, খোয়াই জেলায় ৬৮০টি, পশ্চিম ত্রিপুরা জেলায় ৩০২টি, সিপাহীজলা জেলায় ১০৯৭টি, গোমতী জেলায় ১৪৪টি ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ৪৫৫টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts