মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযান ৭.০, ২১-২৮ অক্টোবর সিপাহীজলা জেলায় অভিযান

অনলাইন ডেস্ক, ১৯ অক্টোবর, ২০২৪: আগামী ২১ অক্টোবর থেকে সিপাহীজলা জেলায় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযান ৭.০ শুরু হবে। অভিযান চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। এই অভিযানে জেলার প্রতিটি স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়ানোর জন্য পরামর্শ দেবেন।

বিনামূল্যে ঔষধপত্রও বিতরণ করা হবে। শূন্য থেকে ১৯ বছর বয়সী কিশোর কিশোরীরা এই অভিযানের আওতায় আসবে। সিপাহীজলা জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে গতকাল আয়োজিত এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সিপাহীজলা জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, অতিরিক্ত জেলাশাসক (পিপি) রিঙ্কু লাথের, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. দেবাশিস দাস সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযানের বিষয়ে প্রস্তুতি তুলে ধরেন। এই অভিযান সফল করার জন্য সবাইকে এগিয়ে আসতে সিপাহীজলা জেলার জেলাশাসক আহ্বান জানিয়েছেন।

Recent Posts