অনলাইন ডেস্ক,২০ অক্টোবর, ২০২৪: শনিবার রাতে রাজধানীর এডভাইজার চৌমুহনি থেকে এক যুবককে অপহরণ করে মারধর করার ঘটনায় গ্রেফতার হলো তিন যুবক। এদিন রাতের বেলা সমীর দাস নামে এক যুবককে ১০ থেকে ১২ জন মিলে অপহরণ করেছিল।
যারা অপহরণ করেছিল তারা পূর্বের শত্রুতার কারণে বাইক এবং গাড়ি নিয়ে এসে সমীরকে তুলে নিয়ে যায়। পরবর্তী সময় হেরিটেজ পার্কের সামনে নিয়ে নিস্তব্ধ জায়গায় সমীর নামে এই যুবককে বেধড়ক মারধর করে। তারপর আশেপাশে লোকজন বিষয়টি টের পেয়ে সমীরকে উদ্ধার করে।
সমীরের পরিবার পশ্চিম আগরতলা থানায় মামলা করার পর পুলিশ তিনজনকে আটক করেছে। ধৃত তিনজনের নাম আবির চক্রবর্তী, বিশাল বিশ্বাস এবং অর্ঘ্যদীপ লোধ। পুলিশ তাদের গোর্খাবস্তি, ইন্দ্রনগর এবং অরুন্ধতীনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
তাদের সাথে আটক করা হয়েছে অপহরণের কাজে ব্যবহৃত বিলাসবহুল গাড়িটি। গাড়ির নম্বর টি আর ০১ সিবি ০৫২১ । পশ্চিম আগরতলা থানার ওসি জানান, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে। তাদের সাথে জড়িত রয়েছে আরও ১০ থেকে ১২ জন। তাদেরও জালে তোলা হবে।









