রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখাগাড়ি থেকে ব্যাটারি চুরি করলো চোরের দল

অনলাইন ডেস্ক,২২ অক্টোবর, ২০২৪: রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা গাড়ি থেকে ব্যাটারি চুরি করলো চোরের দল। ঘটনার সোমবার রাতে রামনগর আট নং রোড এলাকায়। সোমবার রাতে রামনগর ৮ নং রোডের বাসিন্দা বিপ্রজিত ঘোষের মালবাহী অটো থেকে দুই চোর ব্যাটারি চুরি করে নিয়ে যায়।

চুরির ঘটনা পাশের বাড়ির সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। দেখা যায় একটি পালসার বাইকে করে দুই চোর আসে এবং মালবাহী অটো থেকে ব্যাটারি চুরি করে পালিয়ে যায়। শুক্রবার সকালে অটোর মালিক ঘটনা প্রত্যক্ষ করে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। উল্লেখ্য, বাড়ি ঘরের পাশাপাশি রাস্তার পাশে রাখা গাড়িতেও চুরির ঘটনা সংগঠিত করে যাচ্ছে চোরের দল। সুযোগ পেলেই চোরের দল হাতিয়ে নিচ্ছে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র।

Recent Posts

ঊনকোটি জেলায় ৬টি প্রকল্পের উদ্বোধন এবং ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী, শান্তি ও সুস্থ পরিবেশের কারণে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে