অনলাইন ডেস্ক, ২৩ অক্টোবর, ২০২৪: জল জীবন মিশনে জিরানীয়া মহকুমায় এখন পর্যন্ত ২৬ হাজার ৭৩৮টি বাড়িতে পাইপলাইনে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে।
মহকুমার পুরাতন আগরতলা ব্লকে ১০,০৮৮টি, জিরানীয়া ব্লকে ৯,২৬৯টি এবং বেলবাড়ি ব্লকে ৭,৩৮ ১টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে৷
তাছাড়া জল জীবন মিশনে জিরানীয়া মহকুমায় বেলবাড়ি ব্লকে ৫৬টি গভীর নলকূপ, ১২৬টি স্মলবোর টিউবওয়েল, ১৩টি আয়রন রিম্যুভাল প্ল্যান্ট বসানোর কাজ চলছে।
এই মিশনে জিরানীয়া ব্লকে ৬০টি গভীর নলকূপ, ৯০টি স্মলবোর টিউবওয়েল ও ৩৭টি আয়রন রিম্যুভাল প্ল্যান্ট বসানোর কাজ চলছে৷ জিরানীয়া পানীয়জল ও স্বাস্থ্য বিধান কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।









