পাঁচটি গরু নিয়ে গেল চোরের দল, মাথায় হাত কৃষকের

অনলাইন ডেস্ক, ২৬ অক্টোবর, ২০২৪: খোয়াই -এ গরু চুরির রমরমা থামছে না। দিন দিন দৌরাত্ম্য বেড়ে চলেছে। শুক্রবার রাতে খোয়াই থানাধীন সিপাইহাওর পঞ্চায়েতের এলাকার গোলাপ তাঁতির বাড়ি থেকে পাঁচটি গাভী চুরি হয়ে যায়।

গোলাপ তাঁতির পারিবারিক রুজি রোজগারের একমাত্র সম্বল ছিল গরুর দুধ বিক্রি করা। এখন সবগুলো গরু চোরেরা চুরি করে পালানোর কারণে দস্তুরমতো মাথায় হাত প্রান্তিক কৃষকের। গরু চুরির ঘটনা সম্পর্কে পুলিশ ও বি এস এফ-কে জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত গরুগুলির কোন হদিশ পায় নি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

Recent Posts

‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী, দেশজুড়ে এই কর্মসূচির মাধ্যমে জনসেবা, জাতীয় চেতনা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে