২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষার সময়সূচি নিয়ে পর্ষদের বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক, ২৪ ডিসেম্বর, ২০২৪: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক, মাদ্রাসা আলিম, মাদ্রাসা ফাজিল আর্টস ও মাদ্রাসা ফাজিল থিওলজি পরীক্ষার সময়সূচি পর্যদের ওয়েবসাইট (tbse.tripura.gov.in)-এ এবং রাজ্য থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলিতে দেওয়া হয়েছে।

রাজ্যের সমস্ত বিদ্যালয়ের প্রধান, পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে উক্ত সময়সূচি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব ড. দুলাল দে এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।

Recent Posts