মহিলাদের আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর, ২০২৪: মহিলাদের আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে ব্ল্যাকমেইল করার ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি। অভিযুক্তের নাম নির্মল সূত্রধর। ঘটনা তেলিয়ামুড়া অম্পি চৌমুহনি এলাকায়। অভিযোগ মূলে খবরে প্রকাশ, বিগত কিছুদিন যাবত তেলিয়ামুড়া এলাকা জুড়ে বেশ কিছু যুবতী বা গৃহবধূর ব্যক্তিগত জীবনের আপত্তিকর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ হয়েছে। ফলে তেলিয়ামুড়া থানা এলাকায় উদ্বেগ ছড়িয়েছে।

অবশেষে, তেলিয়ামুড়া অম্পি চৌমুহনীর স্টুডিও সুপ্রিম নামের কম্পিউটারের দোকান ছড়ানোর সন্দেহ হয়। কারণ এই দোকানে প্রতিদিন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে আমজনতা অনেক মানুষই বিভিন্ন ছবি সহ নানা প্রকার কম্পিউটারের কাজের জন্য আসে। অভিযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে দোকানের কর্মচারী নির্মল সূত্রধর ও.টি.জি-র মাধ্যমে লোকের মোবাইল ফোন থেকে ছবি নেওয়ার কথা বলে মোবাইল ফোনে থাকা বিভিন্ন ব্যাক্তিগত এবং আপত্তিকর ছবি নিজের কাছে কায়দা করে সংরক্ষণ করে।

পরবর্তী সময় সেই ছবি এবং ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলিং করে বলে অভিযোগ। এরই মধ্যে এক যুবতীর পরিবারের লোকজন এমনই একটি বিষয় নিয়ে ঘটনা ঘটার দুই থেকে তিন দিন পর সামাজিক মাধ্যমে ছবি ভাইরালের ঘটনা জানতে পেরে তেলিয়ামুড়া থানায় দারস্থ হলে তেলিয়ামুড়া থানার পুলিশের দায়সারা মনোভাব নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। থানায় অভিযোগ করার চার থেকে পাঁচ দিন গড়িয়ে গেলেও পুলিশ যখন পুলিশ যখন তদন্তে একেবারেই ব্যর্থ প্রমাণিত হয়।

শেষ পর্যন্ত শনিবার একপ্রকার বাধ্য হয়ে পিরীতার পরিবারের লোকজন সহ এলাকার একাংশ সুবুদ্ধি সম্পন্ন সচেতন যুবকেরা নিজেদের ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করে জানতে পারে আসলে গোটা ঘটনার মূল মাস্টারমাইন্ড স্টুডিও সুপ্রিমের কর্মচারী নির্মল সূত্রধর। যখন তারা এই সূত্র ধরে কম্পিউটার এক্সপার্ট নিয়ে ওই দোকানে হানা দেয়, তখন স্টুডিও সুপ্রিমের কর্মচারী নির্মল সূত্রধরের কম্পিউটারে তল্লাশি চালিয়ে এই ধরনের বহু আপত্তিকর ছবি উদ্ধার করতে সফল হয়।

তৎক্ষণাৎ এই ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় এবং পরবর্তীতে উত্তম মধ্যম দিলে সে নিজ মুখে স্বীকার করে গোটা ঘটনার পেছনে সে জড়িত। শেষ পর্যন্ত তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দিলে তেলিয়ামুড়া থানার ব্যর্থ পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত নির্মল সূত্রধরকে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায়। এদিকে অভিযুক্ত ঘটনার স্বীকার করেন। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে। ঘটনায় এদিন ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় গোটা তেলিয়ামুড়া জুড়ে।

Recent Posts