রাজ্যপালের সাথে সৌজন্য সাক্ষাতে ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক, ০৫ ফেব্রুয়ারী, ২০২৫ : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে আজ সকালে রাজভবনে সৌজন্য সাক্ষাত করেন নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের এক প্রতিনিধি দল৷

এই দলের নেতৃত্বে ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সেক্রেটারি ব্রিগেডিয়ার রাজেশ রমন। রাজভবনে রাজ্যপাল প্রতিনিধি দলকে সংবর্ধনা জানান৷ সৌজন্য সাক্ষাতকারের সময় রাজ্যপাল ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগলিক অবস্থান তুলে ধরেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজের আধিকারিকগণও ত্রিপুরা সফরে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন৷ এই প্রতিনিধি দলে পদাতিক, বায়ুসেনা, নৌসেনা আধিকারিকগণ সহ অস্ট্রেলিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালদ্বীপ এবং তানজানিয়ার প্রতিনিধিগণও ছিলেন। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।