ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চতর মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণ

অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় আজ উচ্চতর মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল আর্টস ও মাদ্রাসা ফাজিল থিওলজির বাংলা/হিন্দি/ককবরক/মিজো বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। রাজ্যের ৬০টি উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অন্তর্গত সবকয়টি পরীক্ষাস্থলের অবস্থা শান্তিপূর্ণ ছিল৷

আজ বাংলা পরীক্ষায় ২০১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯২২৭ জন ছাত্ৰ ও ১০৯১০ জন ছাত্রী। সারা রাজ্যে পরীক্ষায় বসেছিল ১৯৯৮২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ১০৮২৯ জন ও ছাত্র ৯১৫৩ জন৷ ৭৪ জন ছাত্র ও ৮১ জন ছাত্রী পরীক্ষায় অনুপস্থিত ছিল। ছাত্রছাত্রীর উপস্থিতির হার ৯৯.২৩ শতাংশ।

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী আজ বড়দোয়ালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, শঙ্করাচার্য বিদ্যায়তন, কামিনীকুমার সিংহ স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও প্রাচ্যভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাস্থলগুলি পরিদর্শন করেন। আগামী ২৮ ফেব্রুয়ারি মাধ্যমিক ও মাদ্রাসা আলিম এর বাংলা/হিন্দি/ককবরক/মিজো ও আরবিক পরীক্ষা গ্রহণ করা হবে৷