এম.জি.এন. রেগা: আনন্দপুর ভিলেজে বিভিন্ন কর্মসূচি রূপায়িত

অনলাইন ডেস্ক, ০৮ এপ্রিল, ২০২৫: ২০২৪-২৫ অর্থবছরে এম.জি.এন.রেগার মাধ্যমে মোহনভোগ ব্লকের জনজাতি অধ্যুষিত আনন্দপুর এ.ডি.সি. ভিলেজে বিভিন্ন প্রকল্প রূপায়িত হয়েছে। এরমধ্যে পুকুর খনন করে দেওয়া হয় ১টি। এ কাজে ১ লক্ষ ৩ হাজার টাকা ব্যয় করা হয়। শ্রমদিবস সৃষ্টি হয় ১ হাজার ৯৩টি।

১ লক্ষ ৪১ হাজার ৭৫ টাকা ব্যয় করে ডাইভারশন খাল সংস্কার করা হয় ১টি। এতে ৪৭৪টি শ্রমদিবস সৃষ্টি হয়। সেচ খাল তৈরি করে দেওয়া হয় ১টি। এতে ৪১৫টি শ্রমদিবস এবং ১ লক্ষ ৬৫ হাজার ৭১২ টাকা ব্যয় করা হয়। কৃষি কাজের জন্য পতিত জমি সমতল করে দেওয়া হয় ৪ ইউনিট। ব্যয় করা হয় ৫ লক্ষ ১৬ হাজার ৩২৪ টাকা।

এক্ষেত্রে ১ হাজার ৮২৯টি শ্রমদিবস সৃষ্টি হয়। তাছাড়া জলের পারকোলেশন ট্যাঙ্ক তৈরি করে দেওয়া হয় ২ ইউনিট। এগুলির নির্মাণ কাজে ব্যয় করা হয় ৩ লক্ষ ৯০ হাজার ৬৫৪ টাকা এবং ১ হাজার ১৫৯টি শ্রমদিবসের সৃষ্টি হয়। মোহনভোগ ব্লক কার্যালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে।

Recent Posts

‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী, দেশজুড়ে এই কর্মসূচির মাধ্যমে জনসেবা, জাতীয় চেতনা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে