তেলিয়ামুড়ায় সংবিধান হত্যা দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক, ০২ জুলাই, ২০২৫: আজ তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে সংবিধান হত্যা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহকারী সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব ও ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া পুর পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, মহকুমা শাসক পরিমল মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার। অনুষ্ঠানের শুরুতে নেতাজিনগরের মোটরস্ট্যান্ড থেকে একটি সুসজ্জিত র‍্যালি বিভিন্ন পথ পরিক্রমা করে চিত্রাঙ্গদা কলাকেন্দ্র প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে ছাত্রছাত্রী, সাংস্কৃতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিনিধিগণ এবং সরকারি আধিকারিকগণ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের জরুরি অবস্থার প্রেক্ষাপট, গণতান্ত্রিক অধিকার হরণ ও সংবিধান বিরোধী কার্যকলাপ সম্পর্কে বক্তব্য রাখেন এবং বর্তমান প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র ও সংবিধান রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে জরুরি অবস্থার সময়কালীন নানা তথ্য ও চিত্র উপস্থাপন করা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক পরিমল মজুমদার।

Recent Posts