খার্চি পূজা উপলক্ষ্যে যানবাহন চলাচল ও পার্কিং সম্পর্কে নিষেধাজ্ঞা ও নির্দেশিকা

অনলাইন ডেস্ক, ০২ জুলাই, ২০২৫: আসন্ন খার্চি পূজা উপলক্ষ্যে পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার যানবাহন চলাচল ও পার্কিং সম্পর্কে কিছু নিষেধাজ্ঞা ও নির্দেশিকা জারি করেছেন। এই নিষেধাজ্ঞা/ নির্দেশিকা ০৩-০৭-২০২৫ থেকে ১০-০৭-২০২৫ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। সেই নিরীখে এক বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন-
পার্কিং জোন-

১) আগরতলা দিক থেকে আসা গাড়িগুলি বিজয় সংঘ এবং দশমীঘাট গ্রাউন্ডে পার্কিং করতে হবে।
২) জিরানীয়া, চম্পকনগর এর দিক থেকে আসা গাড়িগুলি ডোলুরাতে (বুধাই স্কুল গ্রাউন্ড-এর কাছে) পার্কিং করতে হবে।
৩) সমস্ত সরকারি গাড়ি পল্লীমঙ্গল বিদ্যালয়ের মাঠে পার্কিং করবে।
৪) বাইপাস হয়ে বিশালগড় থেকে আসা গাড়ি কালীতলা এলাকায় দাঁড়াবে।
৫) বলদাখাল-এর দিক থেকে আসা গাড়ি শিববাড়িতে দাঁড়াবে।
৬) তুলাকোনার দিক থেকে পুরাতন আগরতলার দিকে আসা গাড়িগুলি মেঘলিপাড়ায় দাঁড়াবে।
৭) বণিক্য চৌমুহনী হয়ে সদর উত্তর থেকে আসা গাড়িগুলি শংকর সরণি যাত্রাবাড়ি সড়কের এক
পাশে দাঁড়াবে।

নো-পার্কিং জোন-
১) ৪৪নং জাতীয় সড়কের বিজয় সংঘ ড্রপ গেট থেকে ডোলুরা ড্রপ গেট পর্যন্ত।
২) ৪৪নং জাতীয় সড়কের বৃদ্ধনগর থেকে চন্দ্রপুর পর্যন্ত।
৩) বাইপাস মোড়ের কাঠিয়া বাবা আশ্রম থেকে খয়েরপুর পর্যন্ত রাস্তা সব ধরণের যানবাহনের জন্য ‘নো পার্কিং জোন’ হবে।
যানবাহণ প্রবেশ/ চলাচলে নিষেধাজ্ঞা-
১) জাতীয় সড়কের মাধববাড়ি থেকে আমতলী পর্যন্ত ভারী মাপের গাড়ির জন্য।
২) খয়েরপুর হাওড়া ব্রীজ থেকে দেবতা বাড়ির দিকে।
৩) চন্দ্রপুর হয়ে পুরাতন আগরতলা থেকে বলদাখাল পর্যন্ত সড়ক।
) আমতলী খয়েরপুর বাইপাস সড়কের কালিতলা থেকে দেবতাবাড়ির ৪ দিকে।
এই নিষেধাজ্ঞা/ নির্দেশিকা উল্লেখিত দিনগুলির সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত
বলবৎ থাকবে।

Recent Posts