খাদ্য এবং কৃষি ও কৃষক দপ্তরের যৌথ উদ্যোগে বামুটিয়ায় সহায়কমূল্যে ধান কেনা শুরু

অনলাইন ডেস্ক, ০৬ আগস্ট, ২০২৫: খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে গত ৫ আগস্ট থেকে মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের বামুটিয়া বিনোদনী হাইস্কুল প্রাঙ্গণে কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান ক্রয় করা শুরু হয়েছে।

চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। গতকাল এই ধান ক্রয় কেন্দ্রে ২৭জন কৃষকের কাছ থেকে ৪৫.২৪৯ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। প্রতি কেজি ২৩ টাকা দরে ধান ক্রয় করা হয়েছে।

এই ধান ক্রয় উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা, প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, বামুটিয়া কৃষি তত্ত্বাবধায়ক রাজু রবি দাস, সমাজসেবী শিবেন্দ্র দাস প্রমুখ।