সুব্রত মুখার্জী কাপ: মোহনপুর মহকুমা ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ২৪ জুলাই, ২০২৬: যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মোহনপুর কার্যালয়ের উদ্যোগে লেফুঙ্গা সিন্থেটিক ফুটবল মাঠে অনুষ্ঠিত দুই দিনব্যাপী মহকুমাভিত্তিক ৬৫তম আন্তর্জাতিক সুব্রত মুখার্জী কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আজ শেষ হয়েছে।

এই প্রতিযোগিতায় মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করে। অনূর্ধ্ব-১৫ (বালক) ও অনূর্ধ্ব-১৭ (বালক) বিভাগে লেফুঙ্গা ব্লকের সিন্ট স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, অনূর্ধ্ব-১৭ (বালিকা) বিভাগে হেজামারা ব্লকের চাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১১টি দল অংশগ্রহণ করে।