অনলাইন ডেস্ক, ০৮ সেপ্টেম্বর, ২০২৬: সুস্বাস্থ্য ও মৌখিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে শান্তিরবাজার জেলা হাসপাতাল। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন নিয়মিতভাবে সমন্বিত দন্ত চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯.০০টা থেকে বিকেল ৮.৩০ মিনিট পর্যন্ত এই পরিষেবা চালু থাকে।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দাঁতের সমস্যাকে অবহেলা না করে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। যে কোনো ছোট বা বড় দাঁতের সমস্যায় নিকটবর্তী শান্তিরবাজার জেলা হাসপাতালের অভিজ্ঞ দন্ত বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে নিজের সুস্বাস্থ্য ও সুন্দর হাসি বজায় রাখার জন্য সর্বসাধারণকে আহ্বান জানানো হচ্ছে। দক্ষিণ ত্রিপুরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।








