আমবাসায় রাজ্যস্তরীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

অনলাইন ডেস্ক, ০৮ সেপ্টেম্বর, ২০২৬: যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ধলাই জেলা ইনডোর স্পোর্টস হল প্রাঙ্গনে গতকাল অনুর্ধ্ব ১৪ ও ১৭ বয়সের বালক ও বালিকা বিভাগের রাজ্যস্তরীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক চিত্ত রঞ্জন দেববর্মা। তিনি বলেন, খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে। তাদের মধ্যে যে প্রতিভা রয়েছে তা বিকশিত করতে হবে। সেই জন্য তিনি সকল খেলোয়াড়কে কঠোর পরিশ্রম করতে আহবান জনান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা ফাইমন মগ, জেলা ক্রীড়া আধিকারিক শাকলম দেববর্মা, ক্রীড়া আধিকারিক সৌতম দাস প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেমালি দেববর্মা। উল্লেখ্য, রাজ্য স্তরের এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা ৭ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত আমবাসা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের আটটি জেলা থেকে ব্যাডমিন্টন খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

Recent Posts