ডাকার(সেনেগাল), ৪ নভেম্বর : সোমবার, ডাকার ২০২৬ যুব অলিম্পিক গেমসে মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের ধিনিধি দেশিংহু। ১৬ বছর বয়সী এই ভারতীয় সাঁতারু ফাইনালে ৫৬.২৭ সেকেন্ড সময় নিয়ে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করেন এবং ক্রোয়েশিয়ার আনা বোবানোভিচ (৫৫.৮৯) ও নিউজিল্যান্ডের অ্যালিসা লসনের (৫৬.১৩) পিছনে থেকে প্রতিযোগিতা শেষ করেন। বেঙ্গালুরুর এই কিশোরীর জন্য এটি একটি উল্লেখযোগ্য কৃতিত্ব ছিল, যিনি দিনের শুরুতে যুব অলিম্পিকের ফাইনালে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হয়েছেন । অলিম্পিয়ান থেকে যুব অলিম্পিক পদকজয়ী ধিনিধি। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে গিয়েছিলেন ধিনিধি। মাত্র ১৪ বছর বয়সে অলিম্পিকে প্রতিনিধিত্ব করে তিনি ভারতীয় দলের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন।









