প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেই এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করল কোমো

প্যারিস, ৫ নভেম্বর : ফরাসি ক্লাব লঁসেরকে তাদের মাঠেই বুধবার রাতে ৯-১ গোলে বিধ্বস্ত করেছে কোমো। হ্যাটট্রিক করেন দুভিকাস।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৯ গোল করা দ্বিতীয় দল কোমো। ২০২৪ সালে দিনামো জাগরেবের বিপক্ষে ৯-২ গোলে জিতেছিল বায়ার্ন মিউনিখ।
প্রতিযোগিতাটিতে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডও স্পর্শ করল কোমো। ২০১৭ সালে বেসিকতাসের বিপক্ষে লিভারপুল ও ২০১৫ সালে মালমোর বিপক্ষে রিয়াল মাদ্রিদ ৮-০ গোলে জিতেছিল।
ক্লাবের প্রায় ১২০ বছরের ইতিহাসে এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেলছে কোমো।