মুম্বইতে বাংলা ও কর্ণাটক প্রথম খেলায় মুখোমুখি – ১৪ নভেম্বর ঘোষনা হল

কলকাতা, ৭ নভেম্বর : সৈয়দ মুস্তাক আলি ট্রফি এলিট ২০২৬-২৭ ক্রীড়াসূচি প্রকাশ করা হয়েছে। শুক্রবার বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও শুক্রবার এই প্রসঙ্গে জানানো হয়েছে যে, – প্রথম খেলায় মুখোমুখি বাংলা ও কর্ণাটক। ১৪ নভেম্বর খেলা মুম্বইতে। ১৬ নভেম্বর, দ্বিতীয় খেলা – বিপরীতে চন্ডীগড়। এদিকে, তৃতীয়তঃ ১৮ নভেম্বর ঝাড়খন্ডের মুখোমুখি – বাংলা। যথাক্রমে ২০ নভেম্বর – মিজোরাম ও ২২ নভেম্বর – বরোদা এবং ২৪ নভেম্বর – উত্তর প্রদেশ ও ২৬ নভেম্বর – রাজস্থান। অন্যদিকে, নভেম্বর মাস জুড়েই চলবে এই পর্বের খেলা। উল্লেখ্য, যদিও দল ঘোষণা আগেই হয়েছিল। তবে, এই মুহূর্তে খেলার নির্ঘণ্ট প্রকাশ।