হুগলি, ৯ নভেম্বর: হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভার অন্তর্গত সুবলচক সূর্যোদয় সংঘের উদ্যোগে আয়োজিত শ্রীশ্রী সর্বজনীন শ্যামা কালীপুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হলেন জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ। রবিবার পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি মা শ্যামা কালীর চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা হয়। এই উপলক্ষে পুজো উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিধায়ক প্রসেনজিৎ পুজো কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং শ্যামা মায়ের কাছে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
পুজোকে কেন্দ্র করে সুবলচক এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। পুজো উদ্যোক্তাদের উদ্যোগে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।








