কাটিহার, ১২ নভেম্বর : বিহারের ছট পুজো উপলক্ষে পুণ্যার্থীদের স্বাগত জানাতে কাটিহার জেলা প্রশাসন সাজিয়ে তুললো সীমান্তবর্তী চেকপোস্টটি । বিহার সরকারের নির্দেশ অনুসারে, এই বিশেষ উদ্যোগের আওতায় রঙবেরঙের আলোয় ঝলমলে স্বাগত তোরণের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো পুণ্যার্থীদের।
সীমান্তে তৈরি এই আকর্ষণীয় স্বাগত তোরণে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই পুণ্যার্থীরা শুনতে পাচ্ছেন ছট পুজোর ঐতিহ্যবাহী গানগুলি। প্রশাসনের করা এই সাজসজ্জার ফলে সমগ্র সীমান্ত এলাকা ভোরে উঠছে উৎসবের মেজাজে।
উল্লেখ্য, ছট পুজোর সময় বিপুল সংখ্যক প্রবাসী বিহারবাসী তাদের পৈতৃক বাড়িতে ফিরে আসে। এই বিষয়টি মাথায় রেখেই জেলা প্রশাসন সীমান্তে কেবল আলো ও সাজসজ্জার ব্যবস্থাই করেনি, বরং বিহারের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও আতিথেয়তার বার্তা দিয়ে প্রতিটি আগন্তুকের প্রতি সম্মান প্রদর্শন করেছে।








