মাখলার পুকুর থেকে উদ্ধার দন্ত চিকিৎসকের মৃতদেহ, ছড়ালো চাঞ্চল্য

হুগলি, ১৩ নভেম্বর: বুধবার দুপুর থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে হুগলির মাখলার মালিকতলার একটি পুকুর থেকে উদ্ধার হল ৭২ বছর বয়সি এক দন্ত চিকিৎসকের মৃতদেহ। মৃতের নাম বিদেশ ভৌমিক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুর থেকেই বিদেশ ভৌমিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও পরিচিতরা তাঁর সন্ধান করছিলেন। এরপর বৃহস্পতিবার সকালে মাখলার মালিকতলার একটি পুকুরে তাঁর মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে দেহ উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কীভাবে ওই দন্ত চিকিৎসকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Recent Posts